মুসলিম উম্মার জন্য রোজার ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক প্রতিবেদন
ইসলামের মোট পাঁচটি স্তম্ভ আছে, যার মধ্যে তৃতীয়তম হলো রোজা। রমজান মাসে রোজা
রাখার ফজিলত এতটাই বেশি যে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের
গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়" - (সহীহ বুখারী ও মুসলিম)।
রমজান মাস মুসলিম উম্মাহর কাছে তাদের জীবনের সমস্ত গুনাহ এবং পাপ মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ নিয়ে আসে। মুসলিম উম্মার জন্য রোজার ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক প্রতিবেদন সম্পর্কে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হলো।
মাহে রমজানের ফজিলত , গুরুত্ব ও তাৎপর্য ইসলামের আলোকে
রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। এ মাসে মহান আল্লাহ
তাআলার নৈকট্য লাভ করা যায় তার ইবাদতের মাধ্যমে। মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও
তাৎপর্য অপরিসীম। মহান আল্লাহ তা'আলা মুসলমানদের অধিক সওয়াব লাভের জন্য কিছু
নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন, তার মধ্যে রমজান মাস হলো অন্যতম। এ মাসে বেশি বেশি
আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা বেশি থেকে বেশি সওয়াব অর্জন করতে পারবো।
আরো পড়ুন :রোজার মাসের ফরজ, সুন্নত, ওয়াজিব সমূহ - মুসলমান হিসেবে জানা জরুরী
মহান আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেক মুসলমানের জন্য সিয়াম (রোজা) ফরজ করেছেন।
এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, "হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা
হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া
অর্জন করতে পারো"। সুতরাং, এ থেকে আমরা বুঝতেই পারছি রোজার মূল উদ্দেশ্যই হলো
তাকওয়া অর্জন করা অর্থাৎ, আল্লাহভীতি অর্জন করা।
রমজান মাস একটি ফজিলত পূর্ণ মাস। রমজান মাস হলো রহমতের মাস। এ মাসে মুমিন বান্দাদের উপর মহান আল্লাহ তাআলার রহমত বর্ষণ করেন। এ মাসে মুমিন বান্দাদের উপর শয়তানের প্রকোপ অনেকাংশে কমে যায়। রমজান মাসে সৎকর্মের ফল বহুগুণ বাড়িয়ে দেয়া হয়। মুসলিম উম্মাহ রোজা রাখার মাধ্যমে নৈতিক ও আত্মিক উন্নতি, সামাজিক সহমর্মিতা বৃদ্ধি, উম্মাহর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ, শারীরিক উপকারিতা লাভ করে থাকে। এজন্য রমজান মাসের গুরুত্ব অনেক বেশি।
মাহে রমজানের ফজিলত
এজন্য এ মাস অলসতাই কাটানো বা হেলায় ফেলায় কাটানোর মাস না। এ মাসে প্রত্যেক মুসলমানের উচিত বেশি থেকে বেশি ইবাদত করা। রমজান মাসের সিয়াম সাধনা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, জান্নাতের পথ দেখাবে, আমাদের গুনাহ ক্ষমা ও কাফফার হিসেবে কাজ করবে, এছাড়াও কেয়ামতের দিন রোজা আমাদের জন্য সুপারিশ হয়ে যাবে। এজন্য আমাদের সবার উচিত রমজান মাসের এই সুযোগটি কাজে লাগানো।
রমজান মাস গুনাহ মাফের মাধ্যম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের
আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হয়" - (সহীহ বুখারী ও
মুসলিম)। কেউ যদি রমজান মাসে ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখে তাহলে মহান আল্লাহ
তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তবে হ্যাঁ, আমাদের মনে রাখতে
হবে শুধু রোজা রাখলে আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে না। অবশ্যই এর জন্য
আমাদের সবাইকে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে
আসতে হবে।
রমজান মাসের রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষার মাধ্যম
রমজান মাসে রোজা জান্নাতের পথ দেখায়
রোজা কিয়ামতের দিন রোজাকারীদের জন্য সুপারিশ করবে
রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিন লাইলাতুল কদর
রমজান মাসে ক্ষমার দরজা খোলা থাকে
মাহে রমজানের গুরুত্ব
রমজান মাসের গুরুত্ব প্রত্যেক মুসলমানের কাছে অপরিসীম। কারণ, রমজান মাসে রোজা
রাখার মাধ্যমে বান্দার নফস দমন করে যার ফলে গুনাহ কমে যায়, বান্দার তাকওয়া
বেড়ে যায় যার ফলে আল্লাহর ভয় সৃষ্টি হয়, বান্দার আত্মশুদ্ধি ঘটায় যার ফলে
বান্দার চরিত্র সুন্দর হয়, শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায় এবং আল্লাহর রহমত ও
মাগফিরাত লাভ করা যায়। এছাড়াও রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা জাহান্নামের
আগুন থেকে রক্ষা পেতে পারি এবং খুব সহজে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। সুতরাং
আমরা বুঝতেই পারছি, রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি
পেতে পারি।
আরো পড়ুন :২০২৬ রোজা কত তারিখ | রমজান মাসের সাহরি ইফতারের সময়সূচী ২০২৬
এছাড়াও রোজা কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে, যার ফলে আমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারব। তাছাড়াও এই মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছিল যা মানবজাতির জন্য হেদায়েতস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "রমজান এলে জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল বন্দি করা হয়" - (সহীহ মুসলিম)। রমজান মাসে বান্দার গুনাহ মাফের সুবর্ণ সুযোগ থাকে, এজন্য প্রত্যেক বান্দার উচিত রমজান মাস এলে বেশি বেশি ইবাদত করা এবং সমস্ত গুনাহ মাফ করে নেওয়া।
মাহে রমজানের তাৎপর্য
রমজান মাস হলো বান্দার জন্য হেদায়েত, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মহান আল্লাহ
তা'আলা এই মাসে এ সকল দরজা খুলে দেন বান্দার জন্য। সুতরাং, আমরা বুঝতেই পারছি
রমজান মাস কতটা মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এ মাস অতি বরকতময় একটি মাস। রমজান
মাস তাকওয়া অর্জনের মাস, কুরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, নফসকে দমন ও
চরিত্র গঠনের মাস,উম্মাহর ঐক্য ও সহমর্মিতার মাস, লাইলাতুল কদর অর্থাৎ
ফজিলতপূর্ণ রাতের মাস।
আরো পড়ুন :আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬
রমজান মাস আসলে বিশ্বের সকল উম্মাহ এক হয়ে যায়, যেন তারা সবাই এক সুতোয় গাঁথা। যে ব্যক্তি রমজান মাস শেষে পুনরায় নামাজে অলসতা এবং গুনাহের দিকে ফিরে যায়, সে রমজানের শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়। রমজান মাসের তাৎপর্য শুধু না খেয়ে থাকে না, রমজান মাস আমাদের রাগ সংযত করা শেখায়, জিহ্বা নিয়ন্ত্রণ করা শেখায়, দৃষ্টি ও অন্তর পবিত্র রাখতে শেখায়। এছাড়াও রোজা আমাদেরকে কুঅভ্যাসের দাসত্ব থেকে মুক্তি দান করে। রমজান মাস খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে আমাদেরকে ভালো অভ্যাসে ফিরে আসার সুযোগ করে দেয়।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url