ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস

ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস যা আপনার ত্বকের সৌন্দর্যের জন্য হতে পারে অনেক সহায়ক। ব্রণের কালো দাগ দূর করার জন্য সবার প্রথমে ব্রণের চিকিৎসা করতে হবে। নিয়মিত খাদ্যাভাস, মানসিক মানসিক চাপমুক্ত থাকা আপনার ত্বকের সুস্থতার জন্য হতে পারে কার্যকরী।

ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস
ত্বকে ব্রণের কালো দাগ, গর্ত, ছোপ ছোপ হয়ে যাওয়া এবং সকল সমস্যার সমাধান একটি উপায়ে। আপনি কি চান আপনার ত্বক হোক সবার থেকে আলাদা, দীপ্তিময়, সুন্দর, কোমল? তাহলে এ আর্টিকেলটি আপনার জন্য। ত্বকে গর্ত, ব্রণের কালো দাগসহ সকল সমস্যার সমাধান সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পেজ সূচিপত্র : ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের ব্রণ, গর্ত, দাগ দূরীকরণ

প্রাকৃতিক বেশ কিছু কার্যকরী উপাদান রয়েছে যা আমাদের ত্বকের ব্রণ, গর্ত, ব্রণের কালচে দাগ ইত্যাদি দূরীকরণে অনেক গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। এমন কিছু প্রাকৃতিক উপাদান হলো অ্যালোভেরা, মুলতানি মাটি, মধু, হলুদ, শশা, চন্দন গুড়া, নিমের পাতা ইত্যাদি। ত্বকের বিভিন্ন ধরনের দাগ - ব্ল্যাকহেড, হোয়াইটহেড, ব্রণের কালচে দাগ এসব দূর করতে এ প্রাকৃতিক উপাদান গুলো খুবই কার্যকর।


প্রাকৃতিক উপাদান গুলো ব্রণের তীব্রতা কমায়, বিভিন্ন ধরনের দাগ দূর করে, ত্বককে শান্ত রাখে, কালচে ও বাদামী বর্ণের ছোপ ছোপ দাগ হালকা করতে সাহায্য করে। উপাদানগুলোতে বিভিন্ন ধরনের উপকারী পুষ্টিগুণ যেমন - অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, ভিটামিন সি, কারকিউমিন ইত্যাদি রয়েছে। পুষ্টিগুণ গুলো ত্বকের জন্য খুবই উপকারী। আপনার ত্বককে করবে উজ্জ্বল, শান্ত, দাগ হীন, মসৃণ।
ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস
অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া ও এন্টি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যা ব্রণ শুকাতে এবং ব্রণের দাগ হালকা করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। মধুতে রয়েছে অ্যান্টিবায়োটিক যা ত্বকে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে রাখে সবসময়ই ময়েশ্চারাড। এছাড়াও হলুদের রয়েছে কারকিউমিন। যা ব্রণ কমায়, ব্রণের দাগ হালকা করে এবং আমাদের ত্বককে উজ্জ্বল করে।

এছাড়া লেবুর রস, শসা আমাদের ত্বককে শান্ত রাখে ও ব্রণের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। চন্দন গুড়ার সাথে গোলাপ জল মিশিয়ে তা আমাদের ত্বকে লাগিয়ে রেখে ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেললে তা আমাদের ত্বকের তাপ কমায় ও ত্বকে বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও নিম পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল যা ব্রনের জীবাণু নষ্ট করে ও নতুন ব্রন হওয়া থেকে রোধ করে।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের ব্রণ, গর্ত, দাগ দূরীকরণ

আমাদের সবার ঘরে হাতের নাগালে এমন অনেক উপাদান রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্রণের গর্ত, ব্রণের দাগ, নতুন ব্রণ হওয়া রোধ করতে ব্যবহার করতে পারে। তবে একথাও সত্য যে ঘরোয়া বা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ব্রণের গর্ত বা দাগ পুরোপুরি সারে না। অ্যালোভেরা জেল, বেসন ও দুধের ফেসপ্যাক, টক দই, মধু,পর্যাপ্ত পরিমাণ পানি পান, পর্যাপ্ত ঘুম, চিন্তা মুক্ত থাকা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ইত্যাদি আমাদের ব্রণ হওয়া রোধ করতে এবং ব্রণের দাগ কমাতে সহায়তা করে।


ভীষণ ও দুধের ফেসপ্যাক আমাদের ত্বকে করে মসৃণ উজ্জ্বল এবং দাগ হীন এ ফেসপ্যাক আমাদের মুখে লাগানোর পর একটিকে শুকানোর জন্য ১৫ থেকে ২০ মিনিট সময় দিতে হবে, ১৫ থেকে ২০ মিনিট পর এটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বককে রাখে শান্ত, ত্বকের বিভিন্ন প্রদাহ থেকে এবং জ্বালাপোড়া থেকে রক্ষা করে। ব্রণ কমাতে সাহায্য করে ত্বকের বিভিন্ন ধরনের দাগ কমাতেও সাহায্য করে।

আমাদের ত্বকে আমরা চাইলে হলুদের গুড়া ব্যবহার করতে পারি কারণ হলুদের গুড়ায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল। যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বকের ব্রণ কমাতে সহায়তা করে। এছাড়াও আমাদের ত্বকের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি পান কারণ এ পানি আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে। এরপর আমাদের প্রয়োজন নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুম। দিনে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা ঘুমের প্রয়োজন। তাহলে আমাদের ত্বকের ডালনেস ও ক্লান্তি ভাব সবকিছু কেটে যাবে এবং ত্বককে উজ্জ্বল দেখাবে।

দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে

আমাদের ত্বক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাহিরের ধুলাবালি, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন অভ্যাস ইত্যাদি আমাদের ত্বকের ক্ষতি সাধনের ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা রাখে। এজন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বেশ কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন আমাদের ত্বককে সুস্থ রাখার জন্য। দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আমাদের খাদ্যাভাস, বাহিরে চলাচল, ঘুম, বিশ্রাম ইত্যাদি অন্তর্ভুক্ত। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্কিন কেয়ার রুটিন মেনে চললে আমাদের থাকবে উজ্জ্বল ও সুন্দর।

দৈনন্দিন প্রয়োজনে আমাদের সবাইকে বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আমরা যখন বাইরে যাব আমাদের ত্বক যেন সুরক্ষা পায় এজন্য আমাদেরকে ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমরা ক্যাপ পড়বো এবং সানস্ক্রিন ব্যবহার করব। এছাড়া সুষুম খাদ্য আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি তেল যুক্ত, ঝাল যুক্ত বা ফাস্টফুড খাই তাহলে আমাদের ত্বকে সৃষ্টি হয় এজন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করব যা আমাদের ত্বককে করবে মসৃণ উজ্জ্বল এবং কোমল।

এছাড়াও আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী কারণ মানসিক চাপের কারণে আমাদের ত্বকে অনেক সময় ব্রণের সৃষ্টি হয়। মানসিক চাপ আমাদের ত্বকে স্ট্রেস কর্টিসল হরমোন বাড়িয়ে দেয় যার ফলে এই ব্রণের সৃষ্টি হয়। এজন্য আমাদের উচিত একদম চিন্তামুক্ত থাকা বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার কারনেও ব্রণের সৃষ্টি হতে পারে। এজন্য আমাদের দিনে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা ঘুমের প্রয়োজন।

নিয়মিত ও সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণের মাধ্যম

নিয়মিত ও সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে আপনার ত্বকের ব্রণ, কালচে দাগ, ত্বকের গর্ত, অমসৃণতা অনেকটাই কমানো সম্ভব। সঠিক স্কিন কেয়ার রুটিনের অন্তর্ভুক্ত কিছু কাজ যেমন - ক্লিনজিং, টোনিং, সিরাম অথবা ট্রিটমেন্ট, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন ব্যবহার, সাপ্তাহিক যত্ন এবং জীবনযাত্রার পরিবর্তন অন্যতম। তবে সবার প্রথমে স্কিন কেয়ার শুরু করার আগে আপনার ত্বকের ধরন সম্পর্কে জানতে হবে।
ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস
আপনার স্কিন অয়েলি, ড্রাই নাকি কম্বিনেশন এটা আগে আপনাকে বুঝে নিতে হবে। ব্যস্ততার কারণে আমরা অনেকেই আমাদের ত্বকের যত্নে অবহেলা করি। যার কারণে আমাদের ত্বক হয়ে যায় অমসৃণ, অনুউজ্জ্বল এবং ত্বকে দেখা দেয় বিভিন্ন ধরনের ব্রণ ও কালো ছোপ ছোপ দাগ। নিয়মিত স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা কঠিন কিছু না। কিছু ধাপ অনুসরণ করলেই আপনি আপনার ত্বককে করতে পারবেন উজ্জ্বল, মসৃণ এবং দীপ্তিময়।

প্রথমে আপনার ত্বকের ধরন অনুযায়ী ডাক্তারের পরামর্শে একটি ভালো ফেসওয়াস বাছাই করুন। তারপর এই ফেসওয়াশ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে ব্যবহার করে আপনার মুখকে পরিষ্কার করুন। এরপর আপনার ত্বকের জন্য প্রয়োজন একটি ময়েশ্চারাইজার যা আপনার ত্বককে করবে হাইড্রেট এবং আপনার ত্বককে রাখবে সফট। আপনি যখন বাহিরে যাবেন তখন অবশ্যই আপনার মুখে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

সূর্যের আলোয় যাতে আপনার ত্বকের কোন ক্ষতি না হয় এজন্য সানস্ক্রিন ব্যবহার আবশ্যক। এছাড়াও আপনি আপনার মুখে টোনার ব্যবহার করতে পারেন যা আপনার ত্বকের pH মানের ভারসাম্য বজায় রাখে। অবশ্যই আপনাকে অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করতে হবে তা না হলে আপনার আপনার ত্বক হয়ে যাবে শুষ্ক। এছাড়াও আপনি আপনার ত্বকে সিরাম ব্যবহার করতে পারেন যা আপনার ত্বকের গভীরে গিয়ে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে।

আপনার ত্বকের জন্য প্রয়োজন সাপ্তাহিক daily একটি স্কিন কেয়ারের রুটিন। সপ্তাহে ১ থেকে ২ দিন মাইল্ড এক্সফোলিয়েশন করানো দরকার। কাদামাটি বা চারকোল মাস্ক ব্যবহার করলে তেল ও ব্রণ কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে বেশি স্ক্রাব লাগানো যাবে না, এর ফলে ব্রণ বেড়ে যেতে পারে। এছাড়াও আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করা প্রয়োজন যেমন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে ফাস্টফুড এবং তেল যুক্ত খাবার পরিহার করতে হবে, বেশি বেশি শাক-সবজি ফলমূল খেতে হবে, দিনে অন্তত ৬-৭ ঘন্টা পর্যাপ্ত ঘুমাতে হবে।

উপসংহার : ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস

আমাদের ত্বকে ব্রণ হওয়া এটি অনেক স্বাভাবিক একটি ব্যাপার। তবে আমাদের খেয়াল রাখতে হবে
ব্রণ চলে গেলেও ব্রণের গর্ত কিন্তু সহজে দূর হয় না। এজন্য আমাদের প্রয়োজন সঠিক নিয়ম মেনে প্রাকৃতিক অথবা ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া। আর তা যদি সম্ভব না হয় তাহলে আমাদের উচিত অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। ত্বকে গর্ত ও ব্রণের দাগ নিমেষে উধাও - জেনে নিন গোপন টিপস এ আর্টিকেল এর ভেতরে আপনাদের উপকার হবে এমন অনেক গোপন টিপস শেয়ার করা হয়েছে।
সমস্ত নিয়ম এবং সঠিকভাবে আপনি আপনার স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারলে আপনার ত্বকের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। সঠিক নিয়ম অনুসরণ করে আপনার ত্বকের যত্ন নিলে ৩-৭ সপ্তাহের মধ্যে আপনার ত্বকে গর্ত ও ব্রণের দাগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আপনার ত্বকে ব্রণ বা দাগের সৃষ্টি যেমন একদিনে হয় নাই, ঠিক তেমনভাবে আপনার ব্রণ বা ত্বকের দাগ এক নিমিষে দূর করা সম্ভব না। যে কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে অবশ্যই সতর্ক থাকবেন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।