NTRCA ১৯ তম নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো এবং বিষয়ভিত্তিক সিলেবাস

এবার ১৯ তম নিবন্ধন পরীক্ষায় বেশ বড় ধরনের পরিবর্তন বা সংস্কারের সম্ভাবনা রয়েছে। NRTCA সূত্রে জানা গেছে এবার নিবন্ধন পরীক্ষায় ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ১৯ তম নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো অনুযায়ী ২০০ নাম্বারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

NTRCA ১৯ তম নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো এবং বিষয়ভিত্তিক সিলেবাস
এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো যেমন - মোট নাম্বার, মানবন্টন, প্রিলি, ভাইভা ইত্যাদি সম্পর্কে সর্বশেষ তথ্য নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। NTRCA ১৯ তম নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো এবং বিষয়ভিত্তিক সিলেবাস নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

সম্পূর্ণ মানবন্টন -সর্বমোট ২২০ মার্কের পরীক্ষা

নিবন্ধন পরীক্ষার সব থেকে বড় পরিবর্তন হলো এবার সর্বমোট ২২০ মার্কের পরীক্ষা হবে। বিগত বছরগুলোতে ১০০ মার্কের MCQ এবং ১০০ মার্কের লিখিত থাকলেও, এবছর আর লিখিত পরীক্ষা থাকছে না। এজন্য NTRCA ১৯ তম নিবন্ধন পরীক্ষার এবারের সম্ভাব্য মানবন্টন (MCQ) -
  • ১০০ নম্বর সাবজেক্টিভ (বিষয়ভিত্তিক)
  • ১০০ নম্বর জেনারেল (বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত)
  • ২০ নম্বর (ভাইভা)
এবার ২০০ মার্কের পরীক্ষার মধ্যে ৪০% মার্ক পেলে নিশ্চিত চাকরির সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে
আরো পড়ুন : ১৯ তম নিবন্ধনের পাশ মার্ক বিশ্লেষণ ও নিশ্চিত চাকরির সমীকরণ
বিদ্র :সরকারি নোটিশ প্রকাশিত না হওয়া পর্যন্ত এটিকে সম্ভাব্য কাঠামো বা মানবন্টন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

NTRCA ১৯ তম নিবন্ধন পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক সিলেবাস

১৯ তম নিবন্ধন পরীক্ষার জেনারেল সাবজেক্ট বা বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত। এ বিষয়গুলোর উপর মোট ১০০ মার্কের পরীক্ষা হবে। তাছাড়াও সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক এর উপর মোট ১০০ মার্কের পরীক্ষা হবে। জেনারেল এবং বিষয়ভিত্তিক এই দুই বিষয়ে মিলে সর্বমোট ২০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৯ তম নিবন্ধনের প্রস্তুতির জন্য উক্ত বিষয়গুলোর উপর জোর দিন -
  • বাংলা(২৫ নম্বর)ব্যাকরণ, সাহিত্য, ভাষা শৈলী
  • ইংরেজি (২৫ নম্বর)- Grammer, Vocabulary, Literature, Translation .
  • সাধারণ জ্ঞান (২৫ নম্বর)বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, সম্প্রীতিক তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি।
  • গণিত(২৫ নম্বর)বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি।
বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। বিগত সালের প্রশ্নগুলো ভালো করে সমাধান বা বিশ্লেষণ করতে হবে, কারণ বিগত সালের প্রশ্ন থেকে হুবহু অনেক প্রশ্ন পরীক্ষায় কমন আসে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।