১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমবারেই গোপন টিপস
আপনি যদি ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমবারের সফল হতে চান তাহলে এই আর্টিকেলটি অবশ্যই আপনার জন্য। কিভাবে পড়াশোনা করলে বা প্রস্তুতি নিলে প্রথমবারেই ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফল হতে পারবেন তা নিয়েই আজকের আলোচনা।
১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি মূলত প্রথমবারের মতো সরাসরি নিয়োগ পরীক্ষা হতে চলেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুতে বড় ধরনের একটি সার্কুলার হতে চলেছে। ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমবারেই সফল হওয়ার গোপন টিপস নিচে আলোচনা কর হলো।১৯ তম শিক্ষক নিবন্ধনের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন
নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি তেমন কঠিন কোন বিষয় নয়, যদি আপনি সঠিক গাইডলাইন এবং
কিছু টিপস ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজেই নিবন্ধন পরীক্ষায় সফলভাবে
উত্তীর্ণ হতে পারবেন। অবশ্যই আপনাকে নিবন্ধন পরীক্ষার সিলেবাস অনুসরণ করে পড়তে
হবে। সম্পূর্ণ সিলেবাস অবশ্যই ভালোভাবে পড়ে শেষ করতে হবে। এরপর আপনাকে নিবন্ধন
পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে সমাধান করতে হবে বা বিশ্লেষণ করে
পড়তে হবে। কারণ বিগত সালের প্রশ্ন থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পড়ে। এজন্য বিগত
সালের প্রশ্নগুলো খুব গুরুত্বের সাথে পড়তে হবে।
আমরা সবাই জানি নিবন্ধন পরীক্ষার একটি সাধারণ সিলেবাস রয়েছে কিন্তু MCQ এর
জন্য নতুন একটি সিলেবাস প্রকাশ করতে যাচ্ছে। জেনারেল সিলেবাস অনুযায়ী প্রতিটি
সাবজেক্টের টপিক ধরে ধরে নিয়মিত পড়তে হবে এবং প্রতিটি টপিকের বেসিক আরো ইমপ্রুভ
বা উন্নত করতে হবে। যে টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় বা বারবার প্রশ্ন
করা হয় সে টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। আবার কিছু ক্ষেত্রে এমন অনেক টপিক
রয়েছে যেগুলো কখনোই পড়ে শেষ করা যাবে না। এই জন্য ঐ টপিকগুলোর যে নিয়ম গুলো
থেকে প্রশ্ন হয় সেই নিয়ম গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
প্রতিটি সাবজেক্টের যে বইটি আপনার কাছে সব থেকে ভাল মনে হবে সেই বইটি অবশ্যই
পুরোটা পড়ে শেষ করতে হবে। তাছাড়া আপনি যদি একটি বই ভালো করে পড়ে শেষ না করে
(৪-৫) টি বই একসাথে পড়ার চেষ্টা করেন তাহলে, কোনটির উপরই আপনার ভালো আয়ত্ত
থাকবে না। এজন্য এ বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। তবে একটি বই
ভালোভাবে শেষ করার পর আপনি যদি সময় পান তাহলে আরো ভালো প্রস্তুতির জন্য
আপনি আরও একটি বই দেখতে পারেন। প্রতিটি সাবজেক্টের প্রতিটি বই ভালোভাবে শেষ করার
পর অবশ্যই আপনাকে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস
করবেন আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি তত বেশি ভালো হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার কাঠামো
এবার ১৯ তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। বিগত শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা এই তিনটি ধাপ অতিক্রম করতে হতো। কিন্তু ২০২৬ সালে ১৯ তম শিক্ষক নিয়োগ পরীক্ষাটির কাঠামোটি হলো -
১) প্রিলিমিনারি (MCQ) এবং
২) ভাইভা
১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কাঠামো এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে
১৯ তম শিক্ষক নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ গোপন টিপস
১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমবারেই সফল হওয়ার কিছু গোপন টিপস জেনে নিন -
১) অপ্রয়োজনীয় বই পড়ে সময় নষ্ট করবেন না।
২) সিলেবাসের বাহিরে কোন টপিক পড়বেন না।
৩) শর্ট নোট তৈরি করুন এবং পরীক্ষার কিছুদিন আগে তা রিভিশন করুন।
৪) যে সাবজেক্টে আপনার দুর্বলতা রয়েছে সে সাবজেক্টটি আপনি বেশি সময় দিন।
৫) বিগত ৫-১০ বছর এর প্রশ্ন বিশ্লেষণ বা সমাধান করুন।
৬) বাসায় বসেই নিয়মিত নির্দিষ্ট সময়ে মক টেস্ট বা মডেল টেস্ট পরীক্ষা
দিন।
৭) পাশাপাশি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন।
৮) প্রতিদিন কমপক্ষে (৫-৭) ঘন্টা পড়ুন।
৯) মানসিকভাবে দৃঢ় এবং ইতিবাচক থাকুন।
১০) মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত রাখুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url