ব্যাংক খাত সংস্কার, গঠন ও পুনর্বাসন রোডম্যাপ ২০২৬
নতুন বছরকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক একটি সমন্বিত ব্যাংক খাত সংস্কার, গঠন ও পুনর্বাসন রোডম্যাপ ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই রোডম্যাপ বা উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানো,
ব্যাংক খাতের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির রোডম্যাপ
বর্তমানে ঋণ খেলাপি, রাজনৈতিক প্রভাব, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা, কর্পোরেট গভর্নেন্স এর দুর্বলতা, অদক্ষ পরিচালনা ইত্যাদির কারণে ব্যাংক খাত হুমকির সম্মুখীন হয়েছে। এসব কারণে ব্যাংক আর্থিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পারছেনা, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে আস্থা হারিয়ে ফেলছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারছে না, ডিজিটাল অর্থনীতিতে পিছিয়ে পড়ছে। এই সবকিছু থেকে ব্যাংক খাতকে উদ্ধার করার জন্য ব্যাংক খাতের সংস্কার প্রয়োজন।
আরো পড়ুন :ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির ধ্বসের কারণ
ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারলে তা আমাদের দেশের অর্থনীতির জন্য হবে অনেক
উপকারী। কারণ একটি শক্তিশালী ব্যাংকিং খাত একটি পুরো অর্থনীতির স্থায়িত্ব ও
ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলে। এটি আমাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করে,
বিনিয়োগ ও কর্মস্থান সম্প্রসারণ করতে সাহায্য করে, আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি
করে, গ্রাহক সেবার মান উন্নয়ন করে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায়
রাখে। ব্যাংক খাতের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির রোড ম্যাপ নিচে দেয়া হলো -
- সুশাসন ও জবাবদিহিতা শক্তিশালী করণ :সুশাসন ও জবাবদিহিতা শক্তিশালীকরণের মাধ্যমে ব্যাংক খাতে উন্নয়ন করা সম্ভব। এজন্য এক খাতে পরিচালনা পর্ষদের পেশাদার সদস্য নিয়োগ, সার্থের দ্বন্দ্ব প্রতিরোধ, অভ্যন্তরীণ অডিট জোরদার করতে হবে।
- নীতিগত ও আইনি সংস্কার :নীতিগত ও আইনি সংস্কারের ফলে ব্যাংক খাতে জবাবদিহিতা বাড়ে এবং এর স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়, যার ফলে এক খাতে উন্নয়ন করা সম্ভব। এজন্য ব্যাংক কোম্পানি আইন হালনাগাদ, দ্রুত ঋণ পুনরুদ্ধার ট্রাইবুনাল গঠন, ঋণ খেলাপির পুনর্গঠন নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
- আর্থিক সক্ষমতা বৃদ্ধি :আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে তাহলে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের ব্যাংক খাতও আরো প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে। এজন্য মূলধন শক্তিশালী করণ, মার্জার ও একীভূতিকরন, ঝুঁকি ব্যবস্থাপনা আধুনিকীকরণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ব্যাংকিং খাতে আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
- ডিজিটাল রূপান্তর ও উপযুক্তিগত উন্নয়ন :বিশ্বের সকল উন্নত দেশ এখন এই ব্যাংকিং খাতকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করে ফেলেছে। এক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। এজন্য আমাদের এই ব্যাংক খাতকে ডিজিটালকরণ করতে হবে এবং এটির প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। এজন্য সাইবার নিরাপত্তা জোরদার, ডাটা এনালিটিক্স ও AI ব্যবহার, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ ইত্যাদি নিশ্চিত করতে হবে।
- মানবসম্পদ উন্নয়ন :মানবসম্পদের উন্নয়ন ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি সম্ভব নয়। এজন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে, কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি জোরদার করতে হবে, নৈতিকতা ও সততা চর্চার ব্যবস্থা করতে হবে। এভাবে মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে ব্যাংক খাতের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
ব্যাংক খাত গঠন ও বিনিয়োগের রোডম্যাপ
ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য প্রথমে সামাজিক নিরাপত্তা বিধান চালু করতে হবে।
২০২৬ সালের নির্বাচিত সরকার যদি প্রথমে এই দিকটায় নজর দেয় তাহলে এই ব্যাংক খাত
পুনর্গঠন করা অনেক সহজ হয়ে যাবে। এরপর বিনিয়োগের উজ্জীবন নিশ্চিত করলে তা
স্বাভাবিক গতিতেই এগিয়ে যাবে আর এটিই হল বিনিয়োগের ধর্ম। এখন ব্যাংক খাত
গঠন ও বিনিয়োগের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত নিচে আরো উল্লেখ করা হলো -
ব্যাংক খাত গঠনের রোডম্যাপ :ব্যাংক খাতকে পুনর্গঠনের জন্য প্রথমে শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গঠন
করতে হবে, কর্পোরেট গভার্নেন্স শক্তিশালীকরণ করতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা
আধুনিকরণ করতে হবে। বাংলাদেশের ব্যাংক খাত তদারকির দায়িত্বে আছে বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোর কার্যক্রমে জবাবদিহিতা, ঝুঁকি
নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করে। নিয়ন্ত্রক কাঠামোর উন্নয়নের
জন্য মূলধন পর্যাপ্ততা নিশ্চিতকরণ, অণামে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ, কঠোর
লাইসেন্সিং প্রক্রিয়া ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরো পড়ুন :বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬
এরপর ব্যাংক পরিচালনার জন্য পেশাদার অভিজ্ঞ ও নৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণ
প্রয়োজন। স্বচ্ছনিয়োগ, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, দ্বন্দ্ব এড়িয়ে চলা
ইত্যাদি ব্যাংক খাত গঠনের অন্যতম কাঠামো। এছাড়াও বিভিন্ন ধরনের মার্কেট
রিস্ক যেমন - ক্রেডিট ঝুঁকি, অপারেশনাল ঝুঁকি, বিশ্লেষণে ডাটা এনালিটিক্স ও
কৃত্রিম বুদ্ধিমত ব্যবহারের মাধ্যমে ঋণ ঝুঁকি কমিয়ে আনতে হবে। এভাবে ব্যাংক খাত
পুনর্গঠন করা সম্ভব।
বিনিয়োগবান্ধব ব্যাংকিং কাঠামো গড়ে তোলার রোডম্যাপ : ব্যাংকিং খাতকে বিনিয়োগবান্ধব করে না তুললে এ খাতে উন্নয়ন বা পুনর্গঠন করা সম্ভব নয়। এজন্য খাত ভিত্তিক বিনিয়োগ অগ্রাধিকার, দীর্ঘমেয়াদি অর্থায়ন কাঠামো, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকিং খাতে এই কৌশলগত অগ্রাধিকার অবলম্বন করা অত্যন্ত জরুরি। ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছকরণ, স্থিতিশীল নীতিমালা এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়। এছাড়াও এ খাতে ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
ব্যাংক খাত পুনর্বাসনের রোডম্যাপ
ঋণ খেলাপি, নতুন বিনিয়োগ কমে যাওয়া, সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা
ইত্যাদি আমাদের ব্যাংক খাতকে তলানির বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য
প্রয়োজন ঋণ পুনর্বাসন। সুপরিকল্পিত, স্বচ্ছ ও বাস্তবসম্মত পদ্ধতি অনুসরণ করলে
খেলাফি ঋণ হ্রাস, ব্যবসা পুনরুজ্জীবন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব
হবে। ব্যাংক পুনর্বাসনের রোড ম্যাপ সম্পর্কে বিস্তারিত নিচে আরও আলোচনা করা
হলো -
ব্যাংক খাত পুনর্বাসনের জন্য আর্থিক মূল্যায়ন ও পুনর্গঠন পরিকল্পনা, সঠিক
শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস, আইনি ও নীতিগত সংস্কার, প্রযুক্তি ও ডাটা
ব্যবস্থাপনা, বিশেষায়িত পুনর্বাসন সেল গঠন এ সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে
ব্যাংকিং খাত পুনর্বাসন করা সম্ভব। স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার মাধ্যমে
এ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকক পুনর্বাসন করতে পারলে খেলাপি
ঋণ উল্লেখযোগ্য হারে কমে আসবে, উদ্যোক্তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে,
কর্মসংস্থান বজায় থাকবে, ব্যাংকের মুনাফা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ পরিবেশ আরো
উন্নত হবে।
এ পুনর্বাসনের জন্য কিছু চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে যেমন - রাজনৈতিক প্রভাব,
আইনি জটিলতা, ডাটা ঘাটতি, দুর্বল মনিটরিং সিস্টেম ইত্যাদি। কিন্তু এই সমস্ত
চ্যালেঞ্জ উপেক্ষা করে যদি এর সমাধান বের করা যায় তাহলে ব্যাংক খাত পুনর্বাসন
আমাদের দেশের অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকক
পুনর্বাসন এটি সাময়িক কোনো উদ্যোগ না বরং, এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক সংস্কার
প্রক্রিয়া ব্যবস্থা। এটি অর্থনীতির গতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে
যা আমাদের দেশের ব্যাংক খাতকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url