বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬
বাংলাদেশ ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশের অর্থনীতি অনেকাংশে ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে বর্তমান বিভিন্ন বাংলাদেশের ব্যাংকিং অবস্থা অস্থিতিশীল হয়ে উঠেছে। যার মূল কারণ হলো রাষ্ট্রীয় প্রভাব ও দুর্নীতি। এই অস্থিতিশীল অবস্থা কাটিয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং বিষয়।
এক সমীক্ষায় দেখা গেছে দেশীয় ব্যাংকগুলো খেলাপি ঋণের হার উচ্চ, বিশেষত রাষ্ট্রয়ত্ত ব্যাংকে, যার কারনে ব্যাংকগুলোর লাভের উপর বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। নিচে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস, সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬ সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে।
পেজ সূচিপত্র : বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস
স্বাধীনতার পূর্বে ব্যাংকিং কার্যক্রম ছিল মূলত পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। দেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নানা পরিবর্তন এবং সংস্কারের মধ্য দিয়ে বিকাশিত হয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত কাঠামো থেকে শুরু করে আজকের ডিজিটাল ও বেসরকারি খাত নির্ভর ব্যাংকিং কার্যক্রমের এই দীর্ঘ পথ চলা মোটেও সহজ ছিল না। এই সময়ের মধ্যে রয়েছিল নানা ধরনের চ্যালেঞ্জ। ওই সময়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, ইউনাইটেড ব্যাংক সহ কয়েকটি বেসরকারি ব্যাংক কার্যক্রম পরিচালনা করলেও ঋণ বিতরণ ও বিনিয়োগে পূর্ব পাকিস্তান ব্যাপকভাবে বঞ্চিত ছিল।
১৯৭২ সালের সরকার বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করে। তারপর থেকে এই বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ শুরু করে। এরপর সকল ব্যাংকে রাষ্ট্রয়ত্ত করা হয়। ওই সময়ে পরবর্তীতে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এর মত রাষ্ট্রয়ত্ত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে প্রথমবারের মতো বেসরকারি খাতে ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয় এবং এই অনুমতি সাপেক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক কার্যক্রম শুরু করে।
১৯৯০ সালের পর থেকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর হতে থাকে ব্যাংকিং সফটওয়্যার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটিএম অনলাইন ব্যাংকিং ইত্যাদি চালুর মাধ্যমে ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে যায়। যার ফলে ব্যাংকিং ব্যবস্থা হয় আরো সহজ ও উন্নত। সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলে এখন বহুমাত্রিক ব্যাংকিং কাঠামো গড়ে উঠেছে, যা আমাদের দেশের ব্যাংকিং খাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস এটি মূলত দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিচ্ছবি।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সমস্যা
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মূল সমস্যা হলো রাজনৈতিক প্রভাব, পরিচালনায় অদক্ষতা, ঋণ খেলাপি, অপর্যাপ্ত মূলধন ইত্যাদি। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। এ সমস্যা দেশের আর্থিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথে বড় বাধার সৃষ্টি করছে। যা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে করে তুলেছে আরো অস্থিতিশীল। এ সমস্যাগুলো সমাধান না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদি হুমকির মুখে পড়বে, যা দেশের জন্য মোটেও শুভকর হবে না।
বাংলাদেশের ব্যাংকিং সমস্যার সবথেকে বড় এবং দীর্ঘমেয়াদি যে সমস্যা তা হলো ঋণ খেলাপি। অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান সময়মতো ঋণ পরিশোধ না করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ খেলাপি করে থাকে। তাদের প্রভাবশালীতার কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া যায়না। এজন্য ঋণ খেলাপি বাড়ার ফলে ব্যাংকের তারল্য সংকট সৃষ্টি হয় যার কারণে নতুন বিনিয়োগে বাধার সৃষ্টি করে। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থার পেশাদারীত্ব নষ্ট হয়ে যায়। রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হলে তা পরবর্তীতে আদায়যোগ্য না হওয়ায় ঝুঁকি থাকে। যা শেষ পর্যন্ত ব্যাংকের আর্থিক অবস্থাকে দুর্বল করে।
এছাড়াও দুর্বল কর্পোরেট গভর্নেন্স, দুর্বল নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা, তারল্য সংকট ও মূলধন ঘাটতি, প্রযুক্তিগত সাইবার ঝুঁকি এবং গ্রাহক সেবার মান ও আস্থা সংকটের কারণেও বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সমস্যার সম্মুখীন হচ্ছে। ঋণ খেলাপি আয় কমে যাওয়া এবং অভাব স্থাপনার কারণে অনেক ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা একটি নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক ব্যাংকে গ্রাহক সেবা মান এখনো সন্তোষজনক নয়, যা বাংলাদেশের ব্যাংকিং সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সমস্যার সমাধান
বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে আছে। এই সমস্যার সমাধান না করতে পারলে বাংলাদেশের অর্থনীতি অবস্থান দিনের পর দিন আরও খারাপ হতে থাকবে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হলো ব্যাংকিং ব্যবস্থাপনা। আর এই ব্যাংকিং ব্যবস্থাপনা ঋণ খেলাপি, দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, তারল্য সংকট ইত্যাদির কারণে সমস্যায় জর্জরিত হয়ে আছে। এসব সমস্যার সমাধান না হলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য ব্যাংক ঋণ খেলাপি নিয়ন্ত্রণ ও ঋণ আদায় জোরদার করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এর পাশাপাশি ইচ্ছাকৃত খেলাটি বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ঋণ আদায় নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হল রাজনৈতিক হস্তক্ষেপ যা আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে আনতে হবে। তা না হলে আমাদের ঋণের ঝুঁকি দিন দিন বাড়তে থাকবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা আরো অবনতি ঘটবে।
ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তা না হলে ব্যাংকিং ব্যবস্থা সমস্যা সমাধান সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের তদারকি ক্রমদ ক্ষমতা বৃদ্ধি করতে হবে তারল্য সংকট ও মূলধন ঘাটতি সমাধান করতে হবে প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আরো বেশি জোরদার করতে হবে এবং সবশেষে গ্রাহক সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সকল সমস্যার সমাধান কোন একক উদ্যোগে সম্ভব নয়, এজন্য আইনের হস্তক্ষেপ এবং তা বাস্তবায়ন অনেক জরুরী।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নতি
আমাদের দেশের অর্থনীতির মূল কাঠামোই হল ব্যাংকিং খাত। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার বেশ কিছু উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়। এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং খাত দেশের অর্থনীতিকে ডিজিটাল অর্থনীতির অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা উন্নতির দিকগুলো নিচে আলোচনা করা হলো।
আধুনিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং এর প্রসার, রেমিট্যান্স ব্যবস্থার উন্নতি, ইসলামিক ব্যাংকিং এবং বিশেষায়িত ব্যাংকের বিকাশ, বাংলাদেশ ব্যাংকের নীতিগত সংস্কার এবং গ্রাহক সেবায় উন্নতি ও আধুনিকতা। বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে ঝুঁকিবিত্তিক তদারকি শুরু করেছে। AML/CFT, কোর ব্যাংকিং সিস্টেম ইত্যাদি নীতিমালা জোরদার করেছে যার কারণে যার কারনে লেনদেনে আগের তুলনায় অনেক স্বচ্ছতা বেড়েছে।
এছাড়াও রেমিটেন্স ব্যবস্থার উন্নতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়েছে। গ্রাহক সেবায় আধুনিকতার ছোঁয়া লাগার কারণে কাস্টমার কেয়ার, এসএমএস সার্ভিস, অনলাইন অভিযোগ নিষ্পত্তি এসব সুবিধার কারণে ব্যাংকিং এর দিকে গ্রাহকের আস্থা বাড়িয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি ডিজিটালাইজেশন,আর্থিক অন্তর্ভুক্তি, নীতিগত সংস্কারইত্যাদির মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অবনতি
বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য, সাধারণ মানুষের সঞ্চয় ইত্যাদির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্যাংকিং খাত।তবে বর্তমানে বেশ কিছু কারণে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অবনতির দিকে এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অবনতির বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো ঋণ খেলাপি,রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব, দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারি, বৈদেশিক মুদ্রা সংকটের প্রভাব, গ্রাহক আস্থার সংকট, কেন্দ্রীয় ব্যাংকের তদারকির সীমাবদ্ধতা ইত্যাদি।
উপরিউক্ত এই সমস্যাগুলোর কারণে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অবনতি দিন দিন বেড়েই চলেছে।ব্যাংকিং ব্যবস্থার অবনতি এটি একমাত্রিক সমস্যা নয়, বরং এটি হচ্ছে বহুমাত্রিক সমস্যা। অবনতির কারণসমূহ চিহ্নিত করে তার সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে বাংলাদেশের ব্যাংকিং খাত দিন দিন ব্যাংকিং খাত দিন দিন আরো অবনতির দিকে যাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি কে বহুমুখী দিক থেকে বাধাগ্রস্ত করবে।
গুরুত্বপূর্ণ শেষ কিছু কথা
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬ সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক উন্নতির মূল চালিকাশক্তি। কিন্তু সেই ব্যাংকিং খাত যদি অবনতির দিকে চলে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিও হুমকির সম্মুখীন হবে। বাংলাদেশের ব্যাংকিং খাত রাষ্ট্রায়ত্ত ব্যবস্থার মাধ্যমে যাত্রা শুরু করলেও মায়ের সাথে সাথে এটিতে বেসরকারি এবং ইসলামী ব্যাংকের প্রসার, ডিজিটাল ব্যাংকিং এর অন্তর্ভুক্তির ফলে ইতিবাচক পরিবর্তন এবং এই খাতকে দিন দিন আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তবে উন্নতির থেকে অবনতির মাত্রাটা একটু বেশি কারণ খেলাপি, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনায় ইত্যাদি। যা আমাদের অর্থনৈতিক অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত একটি সংকটময় অবস্থানে অবস্থান করছে। তবে এ খাতে ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি রয়েছে। সঠিক নীতি নির্ধারণ, সংস্কার, নৈতিক ব্যাংকিং চর্চা ইত্যাদির ওপর নির্ভর করছে বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নতি।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url