ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির ধ্বসের কারণ

ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির ধ্বসের কারণ। যার কারনে আমাদের অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। যা আমাদের দেশের সাধারণ জনগণের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছ ও জবাবদিহি মূলক ব্যাংকিং ব্যবস্থা ছাড়া একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সম্ভব না।

ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির ধ্বসের কারণ
ব্যাংকিং খাতে দেশের সাধারণ মানুষের আস্থার অভাব থাকলে দেশের অর্থনীতি আরও সংকটাপন্ন হয়ে যাবে। দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ আমাদের অর্থনৈতিক অবস্থাকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব ব্যাংকিং খাতকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় বিস্তারিত আলোচনা করা হলো।

বাংলাদেশের ব্যাংক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা

অর্থনৈতিক আকারের তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। ব্যাংক সেবার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। কিন্তু সেটির মূল উদ্দেশ্যই এখানে ব্যাহত হচ্ছে। এছাড়াও ব্যাংকের সংখ্যা বেশি হওয়ার কারণে একে অপরের মধ্যে প্রতিযোগিতা মূলক অবস্থান তৈরি হয়েছে। যার ফলে ব্যাংকিং খাতে একটি অসম প্রতিযোগীতার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সমস্যা, সমাধান, উন্নতি ও অবনতি ২০২৬

তাছাড়াও রয়েছে দুর্নীতি, লুটপাট, ঋণ খেলাপি,রাজনৈতিক হস্তক্ষেপ, অদক্ষ কার্যক্রম ইত্যাদি। ফলে দেশের মানুষের কাছে দিন দিন আস্থার জায়গাটা হারিয়ে ফেলছে। এভাবে বেশি দিন চলতে থাকলে দেশের অর্থনীতি সংকটাপন্ন অবস্থায় পড়ে যাবে। এজন্য ব্যাংক খাত সংস্কার করা খুব প্রয়োজন। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ব্যাংক খাত সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

ব্যাংকিং খাতে দুর্নীতির বিস্তার ও ধরন সম্পর্কে বিস্তারিত

ব্যাংকিং খাতে দুর্নীতি বিস্তর রূপ ধারণ করেছে। বেশ কিছু দুর্নীতির আলামত পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অভ্যন্তরীণ দুর্নীতি, ঋণ খেলাপি, অর্থ পাচার, ঋণ জালিয়াতি ইত্যাদি। দুর্নীতি ব্যাংকিং খাতের একটি বড় শত্রু। কারণ ব্যাংক দুর্নীতি একটি ব্যাংকের জন্য শুধু অনিরাপদ নয়, এটি দেশের অর্থনীতির জন্যও ব্যাপক অনিরাপদ। এটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজের জন্য হুমকি। 

অর্থ পাচার দুর্নীতি : বিভিন্ন দুর্নীতির কারণে ব্যাংক খাত এখন ব্ল্যাকহোলে পরিণত হয়েছে। এ দুর্নীতির মধ্যে অন্যতম হলো অর্থপাচার। রাজনৈতিক ক্ষমতাসীন ব্যক্তিরা দেশের অর্থ পাচার করে বিদেশে পাঠায়। তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে আর এই ঋণ পরিশোধ না করে বিদেশে পাচার করে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং দেশে অর্থনীতিতে ব্যাপক সংকট দেখা দেয়। এই অর্থপাচার ঠেকাতে না পারলে আমাদের দেশের জন্য তৈরি হবে এক ভয়াবহ পরিস্থিতি।

ঋণ খেলাপি দুর্নীতি : বড় বড় রাজনৈতিক ক্ষমতাসীন ব্যক্তিগণরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরবর্তীতে তারা ঋণ পরিশোধ করে না তাদের ক্ষমতাবলে। বাংলাদেশের প্রতিটি ব্যাংকে এভাবে ঋণ খেলাপির পাহাড় গড়ে উঠেছে। ক্ষমতাশীল ব্যক্তিরা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে পূর্ববর্তী ঋণ পরিশোধ না করে পরবর্তীতে আবার ঋণ তফসিলের সুযোগ পেয়ে যায়। যার ফলে সৎ ব্যক্তিরা এবং যারা নিয়মিত ঋণ পরিশোধ করে তারা ব্যাংক থেকে আস্থা হারিয়ে ফেলছে। 

ঋণ জালিয়াতি দুর্নীতি : ঋণ জালিয়াতি ব্যাংক খাতের একটি বড় সমস্যা। ভুয়া বা নকল কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে গ্রাহক সেই অর্থ আর ফিরিয়ে দেয় না। এই জালিয়াতের পেছনে ব্যাংক কর্মকর্তারাও অনেকেই যুক্ত থাকেন, যার কারনে এভাবে ভুয়া কাগজপত্র দেখিয়ে খুব সহজেই ঋণ উত্তোলন করতে পারে। এছাড়াও বিভিন্ন নকল বা ভুয়া দামী জিনিস বন্ধক রাখার মাধ্যমেও ঋণ উত্তোলন করে। এভাবে ঋণ জলিয়াতি দুর্নীতি করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়।

অভ্যন্তরীণ দুর্নীতি : অভ্যন্তরীণ দুর্নীতি বলতে সাধারণত ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির কথা বোঝানো হয়েছে। বিভিন্ন ব্যাংকে এমন অনেক কর্মকর্তা রয়েছে যারা কিছু টাকা বা ঘুষের বিনিময়ে এরকম দুর্নীতি করে থাকে। অনেক কর্মকর্তা ঘুষের বিনিময়ে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন তথ্য বিকৃতিকরণ, ঋণ অনুমোদন, অডিট রিপোর্ট গোপন করা ইত্যাদি কাজের সাথে জড়িত থাকে। এই ব্যাংকের অভ্যন্তরী দুর্নীতির কারণেও ব্যাংক থেকে প্রচুর পরিমাণ অর্থ লোপাট হয়ে যায়।

রাজনৈতিক প্রভাব ব্যাংক খাত ধ্বসের কারণ

রাজনৈতিক প্রভাব এবং এর হস্তক্ষেপ ব্যাংক ধ্বসের অন্যতম একটি কারণ। রাজনৈতিক হস্তক্ষেপ বলতে সাধারণত রাষ্ট্র ক্ষমতায় থাকা কোন ব্যক্তি কর্তৃক হস্তক্ষেপ যার সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকিং খাত প্রভাবিত হয়। ব্যাংকিং খাতে এ রাজনৈতিক প্রভাব বিভিন্ন ধরনের হতে পারে - পরিচালনা পরিষদে দলীয় নিয়োগ, ঋণ অনুমোদনে রাজনৈতিক চাপ, নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রভাব, আইন প্রয়োগে শিথিলতা ইত্যাদি। নিচে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হলো।

রাজনৈতিক ক্ষমতার খাটিয়ে ব্যাংক খাতের বিভিন্ন পর্যায়ে দক্ষতাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক আনুগত্যকে বেশি প্রাধান্য দেয়া হয়। যার কারণে অভিজ্ঞ লোকবল এবং পেশাদারিত্বহীনতার কারণে ব্যাংক খাত ধ্বসের মুখে পড়ে যায়। প্রভাবশালী যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তারা তোদের ঘনিষ্ঠ বড় ব্যবসায়ীদের বড় অংকের ঝণ দেওয়ার জন্য ব্যাংকের ওপর চাপ প্রয়োগ করে। যা পরবর্তীতে ঋণ খেলাপিতে পরিণত হয়। আর এই ঋণের টাকা না তুলতে পারার কারণে তাদের দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়।

অনেক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতাসীনদের চাপ থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংক তদারকির ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পায় না। এজন্য তারা বেশিরভাগ অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে না। ঋণ খেলাপিদের পেছনে বড় বড় রাজনৈতিক প্রভাবশালীদের হাত থাকার কারণে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব হয় না। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন না করা হলে ব্যাংক খাত হবে ধ্বংস এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থাও হয়ে যাবে অনেক ভঙ্গুর।

শেষ কিছু গোপন কথা ব্যাংক খাত ধ্বস সম্পর্কে

ব্যাংক খাতের ধ্বসের পেছনে মূল কারণ হলো অর্থপাচার, ঋণ খেলাপি। সরকারের কাছের বা আপন লোকজন দ্বারা বেশি ঋণ খেলাপি বা অর্থপাচার হয়ে থাকে। কারন তারা সরকারের প্রভাব দেখিয়ে এই ঋণ খেলাপি বা অর্থপাচার করে থাকে। সরকারের এ কাছের লোকজনের বিরুদ্ধে সরকার কতটুকু ব্যবস্থা নিবে এটাই হলো সবথেকে বড় প্রশ্ন। এখন সরকারের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ যে সরকার কতটুকু এই ঋণ খেলাপি কমিয়ে আনতে পারে।

এছাড়াও যেসব অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার রয়েছে তাদেরকে কাজ করার জন্য স্বাধীনতা দিতে হবে। কারণ অভিজ্ঞ ব্যাংকাররা এ কাজের সুযোগ পেলে ঋণ খেলাপি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবে। এছাড়াও অর্থপাচার আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা আর এই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা অনেক কঠিন। এজন্য সরকার কর্তৃক কঠিন আইন জারি করা উচিত, যেন এই অর্থ পাচার ঠেকানো সম্ভব হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।