শিশুদের নিউমোনিয়া রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ

নিউমোনিয়া মূলত ফুসফুসের একটি সংক্রামক যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে থাকে।    শিশুদের জন্য এটি একটি গুরুতর শ্বাসযন্ত্রের রোগ। শিশুদের সুরক্ষার জন্য আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। 

শিশুদের নিউমোনিয়া রোগ কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ

সঠিক চিকিৎসা না হলে এ রোগটি শিশুদের জন্য একটি মারাত্মক ব্যাধি হতে পারে। এমনকি জীবন ঝুঁকিরও কারণ হতে পারে। শিশুদের নিউমোনিয়া রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

পেজ সূচিপত্র: শিশুদের নিউমোনিয়া রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ

নিউমোনিয়া কি?

নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রামক ব্যাধি। এ সংক্রমণ সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা সংঘটিত হয়ে থাকে। এটি শিশুদের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যার সৃষ্টি করে। এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ফুসফুসের আলভিওলাই অংশে সংক্রমণের মাধ্যমে ফুসফুসে তরল বা পুঁজ জমে শ্বাস-প্রশ্বাসে সমস্যার সৃষ্টি করে। যার ফলে নিউমোনিয়ার সৃষ্টি হয় এবং শিশুদের শ্বাস নিতে কষ্ট হয়।

আরো পড়ুন:ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার কার্যকরী ১০ টি টিপস

শিশুদের নিউমোনিয়ার কারণ

সাধারণত ৫ বছর বা এর চেয়ে কম বয়সের বাচ্চারা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। শিশুদের নিউমোনিয়া হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো:

ব্যাকটেরিয়াল ও ভাইরাস সংক্রমণ: শিশুরা সব থেকে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয় ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের ফলে। নিউমোনিয়া সৃষ্টিকারী কিছু প্যাথোজেন হলো: স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, ইনফ্লুয়েঞ্জা, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি, নিউমোসিস্টিস, ক্রিপটোকোকাস ইত্যাদি। এই প্যাথোজেনগুলোই নিউমোনিয়ার সৃষ্টির প্রধান কারণ।

পরিবেশগত কারণে সংক্রমণ: আমাদের পরিবেশ এখন নিয়মিত বিভিন্ন কারণে দূষিত হচ্ছে যার ফলে বাচ্চাদের নিউমোনিয়ায় সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। ধূমপান, বায়ু দূষন, ধুলো, ঠান্ডা আবহাওয়া ইত্যাদির কারণেও বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে।

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: অনেক শিশু রয়েছে যারা অপুষ্টিতে ভোগে। আবার কিছু শিশু আছে যারা মায়ের দুধ না খাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক থাকে।সাধারণত এ ধরনের শিশুদেরও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

টিকা না দেয়া: শিশুর জন্মের পর টিকা দেওয়া অত্যন্ত জরুরি। কিছু টিকা রয়েছে যা নিউমোনিয়া প্রতিরোধে সহায়তা করে। এই টিকা না দেয়ার কারণে শিশুরা সাধারণত নিউমোনিয়ায় আক্রান্ত হয়।

শিশুদের নিউমোনিয়ার লক্ষণ

নিউমোনিয়ার প্রাথমিক কিছু লক্ষণ রয়েছে যা দেখে খুব সহজেই তা শনাক্ত করা যায়। নিউমোনিয়ার লক্ষণগুলো নিচে উল্লেখ করা হলো: শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর (কম থেকে বেশি), কাশির সময় ব্যথা, সর্দি, গলা ব্যথা, খাদ্য গ্রহণে অনীহা, বমি বমি ভাব, ডায়রিয়া, অক্সিজেনের অভাবে শরীরে নীলচে ভাব আসা, অতিরিক্ত দুর্বলতা ইত্যাদি। উপরোক্ত উপসর্গ গুলোর মধ্যে কোন একটি দেখা দিলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

শিশুদের নিউমোনিয়া রোগের প্রতিকার

শিশুদের নিউমোনিয়া রোগের লক্ষণ দেখা দিলে এবং রোগ সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে অল্প সময়ের মধ্যে আক্রান্ত শিশু সুস্থ হয়ে যায়। কিভাবে শিশুদের নিউমোনিয়া রোগের প্রতিকার করবেন তা জেনে নিন:

ডাক্তারের চিকিৎসা: ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক এবং ভাইরাসজনিত সংক্রমণ হলে সাপোর্টিভ চিকিৎসা গ্রহণ করতে হবে। প্রয়োজনে ফুসফুসের এক্সরে ও ব্লাড টেস্ট করাতে হবে।

ঘরোয়া যত্ন: আপনার বাড়ি পরিষ্কার ও ধুলোমুক্ত রাখতে হবে। ঘরের আবহাওয়া স্বাভাবিক রাখতে হবে। ৬ মাসের বেশি বয়সের শিশু হলে গরম পানির ভাব ও মধু খাওয়াতে পারেন যা কাশি কমাতে সহায়তা করতে পারে।

টিকা প্রধান ও ঔষধ সেবন: নিউমোনিয়ার জন্য শিশুকে অবশ্যই প্রাথমিক টিকা (PCV) নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা ওষুধ খাওয়া যাবে না।

খাদ্য ও বিশ্রাম: শিশুর দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে হালকা, পুষ্টিকর, সহজে হজম হয় এমন খাবার। শিশুকে প্রচুর পরিমাণ পানি, ফলের রস এবং মায়ের বুকের দুধ পান করাতে হবে। শিশুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে। 

শিশুদের নিউমোনিয়া রোগের প্রতিরোধ

শিশুকে টিকা দেওয়া: শিশুকে নিওমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাসের টিকা দিতে হবে। বিসিজি, হিব, হাম, নিউমোকক্কাল টিকা দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বয়স এবং সংক্রমণের ধরন অনুযায়ী টিকা গ্রহণ করতে হবে।

পুষ্টিকর খাবার খাওয়ানো: শিশুর খাদ্য তালিকায় সুষম খাদ্য নিশ্চিত করতে হবে এবং মায়ের বুকের দুধ পান করতে হবে।প্রচুর পানি এবং তরল খাবার খেতে হবে। যা শিশুর নিউমোনিয়া প্রতিরোধের সহায়তা করবে।

শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি: পর্যাপ্ত পুষ্টিকর খাবার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এজন্য নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শিশুর জন্মের পর অন্তত ৬ মাস মায়ের বুকের দুধ পান করাতে হবে ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

স্বাস্থ্যকর অভ্যাসের অনুশীলন: নিয়মিত খাওয়ার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। ঘন ঘন হাত স্যানিটাইজড করতে হবে। স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলনের মাধ্যমেও নিউমোনিয়া প্রতিরোধ করা সম্ভব। 

নিউমোনিয়ায় চিকিৎসকের পরামর্শ

শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হলে আমাদের উচিত সবার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা। কারণ এই রোগটি দ্রুত জটিল রূপ ধারণ করতে পারে। এজন্য চিকিৎসকের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিজে সহজ ভাবে তুলে ধরা হলো: 

শিশুর শ্বাসকষ্ট, জ্বর, কাশি, বুক ব্যথা, খাওয়া-দাওয়ায় অরুচি দেখা দিলে প্রথমে নিকটস্থ শিশু বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক যে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধ খাওয়ার পরামর্শ দেবে তা নির্দিষ্ট সময় ও মাত্রা অনুযায়ী অবশ্যই সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। ডাক্তার না বলা পর্যন্ত ওষুধ বন্ধ করা যাবে না। শিশুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন: মায়ের বুকের দুধ, পানি, সুপ ইত্যাদি খাওয়াতে হবে যাতে শরীর দুর্বল না হয়ে যায়। 
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ঘরবাড়ি পরিষ্কার রাখুন এবং আপনার বাড়ির আবহাওয়া স্বাভাবিক রাখার চেষ্টা করুন। শিশুর সামনে বা বাড়ির আশেপাশে কখনোই ধূমপান করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর ওষুধ দিন নিজে থেকে কোন ঔষধ দেয়ার চেষ্টা করবেন না। চিকিৎসক যে সময় ফলোআপ করতে বলবেন ঔ সময়ে অবশ্যই আপনাকে ফলোআপ করতে হবে। শিশু পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

জরুরি কিছু তথ্য (নিউমোনিয়া সংক্রান্ত)

নিউমোনিয়া শিশুদের একটি জটিল রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসায় তা সম্পূর্ণ ভালো হয়ে যায়। শিশুর জন্য প্রয়োজনীয় প্রতিষেধক টিকা যেমন নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা দিলে এ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা অনেক কমে যায়। নিউমোনিয়ার কারণে আমাদের দেশের শিশু মৃত্যুর হার অনেক বেশি। সারা পৃথিবীতে এ হার ১৪ শতাংশ। তাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শিশুর চিকিৎসা প্রদান করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।