তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি

তারাবীর নামাজ ৮ রাকাত পড়া যাবে কি, নাকি ২০ রাকাত পড়তে হবে? রাসূলুল্লাহ (স.) কি ৮ রাকাত পড়েছেন, না ২০ ২০ রাকাত? এ সম্পর্কে হাদিস এবং কোরআনে কি বলা হয়েছে?

তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি

তারাবীর নামাজ ৮ রাকাত ও ২০ রাকাত উভয়ই গ্রহণযোগ্য।মূল বিষয় হলো আখলাক, ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে তারাবীর নামাজ ৮ রাকাত পড়া যাবে এটি ইসলামী শরীয়তসম্মত।

তারাবীর নামাজ কি? তা আগে জানুন

তারাবি শব্দটি আরবি কোনো শব্দ নয়। তবে তারাবী শব্দটি এসেছে আরবি শব্দ 'তারাবীহা' শব্দ থেকে।তারাবীহা এর অর্থ হলো বিশ্রাম নেয়া। তারাবির সালাত সাধারণত এশার সালাতের পর আদায় করতে হয়। এশার সালাতের পর জামাতের সাথে যে নফল সালাত আদায় করা হয় তাকে তারাবীর সালাত বলে। তারাবির সালাত সাধারণত দুই রাকাত দুই রাকাত করে ঈমানের পেছনে দাঁড়িয়ে জামাতের সাথে আদায় করতে হয়। রাসূলুল্লাহ (স.) বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাত জেগে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে " - সহীহ বুখারী, সহীহ মুসলিম।

তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি?

বুখারী শরীফের হাদীস অনুযায়ী হযরত আয়েশা (র.) থেকে বর্ণিত, "রাসূলুল্লাহ (স.) রাতের সালাতে ১১ রাকাতের বেশি পড়তেন না"। যেসব উলামায়ে কেরামরা ৮ রাকাত তারাবীর সালাতের কথা বলেন তারা সাধারণত এই হাদীসটিকে প্রাধান্য দেন। বর্তমান সময়ে আমাদের কাছে তারাবির নামাজের রাকাত সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ হলেও সে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাছে তারাবীর সালাতের রাকাত সংখ্যার গুরুত্ব ছিল না। তাদের কাছে তারাবির সালাতটাই ছিল মুখ্য বিষয়। এজন্য হাদিসে স্পষ্টভাবে কোথাও তারাবির সালাতের রাকাত সংখ্যা উল্লেখ নেই।

তারাবির নামাজ ২০ রাকাতের পক্ষে দলিল

হযরত ওমর (রা.) ২০ রাকাত তারাবির সালাত চালু করেন। তিনি শেষ সময়ে নিয়ে ২০ রাকাত তারাবির সালাত জামায়াতে আদাযের প্রচলন করেন। হযরত উমর (রা.) এর সময় এটি ছিল একটি সম্মিলিত আমল। ইসলামের চার মাজাহাব হানাফি, শাফেয়ী, মালিকি, হাম্বলী এর অধিকাংশই ২০ রাকাত সালাতের পক্ষে মত দিয়েছেন। এ ২০ রাকাত সালাতকে তারা মুস্তাহাব বা সুন্নতে মুয়াক্কাদা বলে মত দিয়েছেন। ২০ রাকাত তারাবির সালাত আদায় সাহাবায়ে কেরামায়ের ইজমা দ্বারা প্রমাণিত। তবে ২০ রাকাত তারাবির সালাত বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ৮ রাকাতও আদায় করতে পারবে কিন্তু তেলাওয়াত হতে হবে অনেক ধীর স্থির।

মূল কথা ( তারাবির সালাত ৮ রাকাত নাকি ২০ রাকাত)

মূল কথা হলো তারাবির সালাত নফল বা সুন্নাতে মুয়াক্কাদা নামাজ। আমাদের রাসুলুল্লাহ (স.) সালাত ৮ রাকাত আদায় করতেন যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর হযরত উমর (রা.) এর সময় ২০ রাকাত তারাবি ব্যাপকভাবে প্রচলিত হয় তবে কোরআনে এই সালাতের নির্দিষ্ট কোনো রাকাতের কথা উল্লেখ করা নেই। তারাবির সালাতের রাকাত সংখ্যা নিয়ে দ্বিমত থাকলেও এটি নিয়ে সংঘাত বা বিবাদে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই। মূল বিষয় হলো কে কতটুকু আখলাক এবং ইখলাস নিয়ে সালাত আদায় করছে। তবে আলেমদের মতে যিনি ৮ রাকাত সালাত আদায় করবেন, তার সালাতের ভেতরে কিরাত তেলাওয়াত যেন ধীরস্থির এবং দীর্ঘ হয়। তারাবির সালাত ৮ রাকাত নাকি ২০ রাকাত - এ বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু তা নিয়ে বিভেদ বা ঝগড়ায় জড়ানো উচিত না।

FAQ (সাধারণ প্রশ্ন)

১) তারাবির নামাজ কি ফরজ?
উত্তর : না। নফল বা সুন্নাতে মুয়াক্কাদা।

২) তারাবির সালাত ৮ রাকাত পড়া কি জায়েজ?
উত্তর : হ্যাঁ, জায়েজ।

৩) ২০ রাকাত আদায় করা কি বাধ্যতামূলক?
উত্তর : না, বাধ্যতামূলক না।

৪) নির্দিষ্ট রাখার বা সংখ্যা কি বাধ্যতামূলক?
উত্তর : না, নির্দিষ্ট রাকাত বাধ্যতামূলক না। কেউ চাইলে ১০, ১২, ২০ রাকাত আদায় করতে পারবে।

৫) তারাবির নামাজ কি শুধুমাত্র মসজিদে আদায় করা যাবে? নাকি বাসায় বা পরিবার সহ আদায় করা যাবে?
উত্তর : একা ও পরিবারের সবাই জামায়াত সহকারে পড়া যাবে এবং মসজিদে জামায়াত সহকারেও পড়া যাবে।

৬) তারাবির নামাজে পুরো কোরআন খতম করা কি বাধ্যতামূলক?
উত্তর : না, বাধ্যতামূলক না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।