ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট সিরিজ ২০২৬ - সময়সূচি, টিকিট মূল্য ও কেনার সম্পূর্ণ গাইড

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সফলতা এবং ব্যর্থতার মিশ্র অভিজ্ঞতা রয়েছে। ২০২৬ সালেও ২০২৫ সালের ন্য়ায় বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুতরাং ২০২৬ সালেও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে কোন কোন

ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট সিরিজ ২০২৬ - সময়সূচি, টিকিট মূল্য ও কেনার সম্পূর্ণ গাইড

দেশের ম্যাচ হবে, ম্যাচগুলো কোথায় হবে, টিকিট কোথায় পাবেন এবং টিকিটের মূল্য কেমন হবে তা সবকিছুই নিচে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে। এখন ২০২৬ সালে ঘরোয়া মাঠে বাংলাদেশ ক্রিকেট সিরিজ গুলোর পূর্ণাঙ্গ সময়সূচী, ম্যাচ ফরমেট, ক্রিকেট টিকেট মূল্য গাইড নিচে আলোচনা করা হলো।

ঘরের মাঠে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সময়সূচী ২০২৬

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের ২০২৬ সালের সমস্ত ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। এই প্রথমবারের মতো এ বছর বিসিবি বাংলাদেশ ক্রিকেটের সমস্ত সময়সূচী একসাথে প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ এবং ম্যাচের তারিখ ঘোষণা করলেও ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। তবে সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ।

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে একটি ঘোষণা আগে দেওয়া হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর কারনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজ দুই ভাগে ভাগ হবে। পিএসএল এর আগে হবে ওয়ানডে সিরিজ এবং পিএসএল এর পরে হবে টেস্ট সিরিজ। এছাড়াও গতবছর স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সিরিজও ২০২৬ সালে সংঘটিত হবে।

২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সময়সূচি :-

বাংলাদেশ বনাম পাকিস্তান :
০৩ ম্যাচের ওয়ানডে সিরিজ -
  • ১২ মার্চ : প্রথম ওয়ানডে
  • ১৪ মার্চ : দ্বিতীয় ওয়ানডে
  • ১৬ মার্চ : তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড :
০৩ ম্যাচের ওয়ানডে সিরিজ -
  • ১৭ এপ্রিল : প্রথম ওয়ানডে
  • ২০ এপ্রিল : দ্বিতীয় ওয়ানডে
  • ২৩ এপ্রিল : তৃতীয় ওয়ানডে
০৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ -
  • ২৭ এপ্রিল : প্রথম টি-টোয়েন্টি
  • ২৯ এপ্রিল : দ্বিতীয় টি-টোয়েন্টি
  • ০২ মে : তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ বনাম পাকিস্তান (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ):
দুই ম্যাচের টেস্ট সিরিজ -
  • ৮-১২ মে : প্রথম টেস্ট
  • ১৬-২০ মে : দ্বিতীয় টেস্ট
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া :
০৩ ম্যাচের ওয়ানডে সিরিজ -
  • ৫ জুন : প্রথম ওয়ানডে
  • ৮ জুন : দ্বিতীয় ওয়ানডে
  • ১১ জুন : তৃতীয় ওয়ানডে
০৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ -
    • ১৫ জুন : প্রথম টি-টোয়েন্টি
    • ১৮ জুন : দ্বিতীয় টি-টোয়েন্টি
    • ২০ জুন : তৃতীয় টি-টোয়েন্টি
    বাংলাদেশ বনাম ভারত :
    ০৩ ম্যাচের ওয়ানডে সিরিজ -
      • ১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে
      • ৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে
      • ৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে
      ০৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ -
          • ৯ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি
          • ১২ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি
          • ১৩ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি
          বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ):
          দুই ম্যাচের টেস্ট সিরিজ -
            • ২২-২৪ অক্টোবর : তিন দিনের প্রস্তুতি ম্যাচ
            • ২৮ অক্টোবর - ১ নভেম্বর : প্রথম টেস্ট
            • ৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট

            ক্রিকেট ম্যাচগুলোর টিকিট মূল্য ও কেনার সম্পূর্ণ গাইড

            ১২ মার্চ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরুর দুই দিন আগে থেকে বিসিবি অনলাইনে এবং অফলাইনে টিকিট বিক্রয় করা শুরু করবে। তবে সাধারণ দর্শকদের সুবিধার্থে সত্তর (৭০) শতাংশ টিকিট অনলাইনে ছাড়া হবে।

            গ্যালারির অবস্থান অনুযায়ী সর্বনিম্ন ৩০০ থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারি টিকিট এবং সর্বোচ্চ তিন হাজার টাকায় পাওয়া যাবে কর্পোরেট বক্সের (ইন্টারন্যাশনাল লাউঞ্জ) জন্য টিকিট। বিসিবির অনলাইন ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকেও টিকিট কাটা যাবে।

            এছাড়াও এই খেলাটি বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। কেউ যদি টিকিট নাও কাটতে পারে তাহলেও সে টিভিতে খেলাটি উপভোগ করতে পারবে। মাঠে এবং মাঠের বাহিরে অনেকে ব্ল্যাকে টিকিট বিক্রি করে, এদের থেকে সাবধান থাকতে হবে।

            FAQ ( সাধারণ প্রশ্ন)
            ১) ২০২৬ সালে বাংলাদেশে মোট কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলবে?
            উত্তর : ২০২৬ সালে বাংলাদেশ সম্ভাব্য মোট ৪০ টি ম্যাচ খেলতে পারে।

            ২) ম্যাচগুলোর টিকিট কোথায় পাওয়া যাবে?
            উত্তর : ম্যাচগুলো টিকিট সাধারণত অনলাইন প্লাটফর্ম এবং নির্দিষ্ট টিকিট বুথ কাউন্টারে পাওয়া যায়।

            ৩) টিকিটের মূল্য কেমন হয়ে থাকে?
            উত্তর: সর্বনিম্ন ৩০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকা।

            এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

            পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
            এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
            মন্তব্য করতে এখানে ক্লিক করুন

            অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

            comment url

            Md. Jafor Sadik
            Md. Jafor Sadik
            আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।